× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বালোচ লিবারেশন আর্মি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
বালোচ লিবারেশন আর্মি

বালোচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবীতে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বালোচ লিবারেশন আর্মি। তার জন্যই এ বার খোলাখুলি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাহায্য চাইলেন বালোচ লিবারেশন আর্মির নেতা মীর ইয়ার।

নতুন বছরের প্রথম দিনই একটি খোলা চিঠিতে তিনি লিখেছেন, ‘এটাই উপযুক্ত সময়। আমাদের পাশে দাঁডা়ন।’ শুক্রবার সেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

চিঠিতে ভারতবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মীর ইয়ার লিখেছেন, ‘রিপাবলিক অফ বালোচিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর করতে হবে।’ মোদী সরকারের বিদেশনীতির প্রশংসা করেন তিনি। পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘পহেলগামে হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে অপারেশন সিঁদুর করেছে ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।’

ভারত এবং বালোচিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের কথা বলতে গিয়ে হিংলাজ মাতা মন্দিরের প্রসঙ্গ টানেন মীর। তিনি লেখেন, ‘দুই দেশের কাছেই অত্যন্ত পবিত্র স্থান।’ চিঠির একটা বড় অংশ জুড়ে ছিল চিন ও পাকিস্তানের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে উদ্বেগ। এই জোটকে বিপদ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। স্থানীয়রা এর প্রতিরোধ করছে। কিন্তু সেটা পর্যাপ্ত নয়।’ বালোচিস্তানে চিন সামরিক বাহিনী মোতায়েন করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ দিন IIT মাদ্রাজের একটি অনুষ্ঠানে নাম না করে পাকিস্তান এবং বাংলাদেশকে ‘বদ প্রতিবেশী’ বলে কটাক্ষ করেছেন জয়শঙ্কর। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘সন্ত্রাসবাদে মদত দেওয়া বদ প্রতিবেশীরা যখন থাকে, তখন দেশের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতেই হয়। আর সেটা আমরা কী ভাবে করব, অন্য কেউ ঠিক করে দেবে না। যা করার আমরাই করব।’ এই মন্তব্যের পরেই বালোচ নেতার চিঠি সামনে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।


এ ক্যটাগরির আরো খবর..