× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে থাকবে ভারত -ওয়াকার

Dutta
হালনাগাদ: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
wakar unis

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে ১৪ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।  ম্যাচে  নিজ দেশের চেয়ে ভারতকেই এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াকার ইউনিস। তার মতে, পাকিস্তানের তুলনায় ধারাবাহিক দল ভারত। পাকিস্তান দল তাদের  সেরা অবস্থায় নেই। তাদের পারফরমেন্স উঠানামা করছে। এজন্য পাকিস্তানের বিপক্ষে এগিয়ে থাকবে ভারতই।

সব সময়ই আনপ্রেডিক্টেবল দল হিসেবে পরিচিত পাকিস্তান  ১৯৯২ শিরোপা জয়ের  আরও একবার শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। তবে তার আগে ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বহন করছে। কারন, ওয়ানডে বিশ^কাপে ভারতের বিপক্ষে জয়ের কোন রেকর্ড নেই পাকিস্তানের। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের জয়ে বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জয় খড়া কাটায় পাকিস্তান। ঐ আসরের ফাইনালে খেলেছিলো পাকিস্তান। কিন্তু ফাইনালের মঞ্চে হেরে শিরোপা হাতছাড়া করে তারা।

ওয়ানডে দ্বিতীয়স্থানে থেকে বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান। ওয়াকারের মতে, পাকিস্তানের  পারফরমেন্স এখন ধারাবাহিক নয়, উঠানামা করছে। স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘আমরা সবাই জানি, এটি সবচেয়ে বড় ম্যাচ। আহমেদাবাদে খেলার সময় স্নায়ুর চাপ নিয়ন্ত্রন করতে হবে। বিষয়টি এমন নয়, ভারতের চেয়ে দুর্বল দল বলে পাকিস্তানই শুধু চাপে থাকবে। চাপে থাকবে ভারতও। স্টেডিয়ামের দর্শকরা দুই দলের উপরই চাপ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘দুই দলের পারফরমেন্স বিশ্লেষনে   অবশ্যই ভারত শক্তিশালী দল। এই মুহূর্তে পাকিস্তানের পারফরমেন্স ওঠানামার করছে।’ এ মাসে অনুষ্ঠিত এশিয়া কাপ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে বিশ্কাবপ থেকে ছিটকে পড়েন পেসার নাসিম শাহ। তার বাদ পড়াটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করেন ২০০৩ বশ্বকাপে পাকিস্তানের অধিনায়কত্ব করা ওয়াকার। তিনি বলেন, ‘নাসিম না থাকায় অসুবিধায় পড়বে পাকিস্তান। কারণ নতুন বলে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ একে অপরের পরিপূরক ছিলো।’ ৬ অক্টোবর হায়দারাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।


এ ক্যটাগরির আরো খবর..