পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজ জয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

আজ ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এই অবিস্মরণীয় সিরিজ জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।