× Banner

ডেস্ক

পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবী ও একাত্তরে গণহত্যায় ক্ষমা চাওয়ার আহবান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
পাকিস্তান ও বাংলাদেশ পররাষ্ট্র সচিব বৈঠক

১৯৭১ সালের পূর্বে বাংলাদেশের সম্পদ হিসেবে ৪.২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ফেরত ও একাত্তরে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, বৈঠকে পাকিস্তানের সঙ্গে বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। বিশেষ করে, স্বাধীনতাপূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে ৪ দশমিক ২ বিলিয়ন ডলার ফেরত দিতে ও ১৯৭১ সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে।

এ ছাড়া বৈঠকে শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া, বাণিজ্য-জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আটকেপড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও পরিবহন যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।

ভবিষ্যতে দু’দেশের যোগাযোগ বাড়িয়ে বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে উভয়পক্ষ।

বৈঠকে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জসীম উদ্দিন বলেন, সফরের তা‌রিখও চূড়ান্ত হয়েছে। আগামী ২৭-২৮ এ‌প্রিল ঢাকা সফর করবেন পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রায় ১৫ বছর পর ঢাকা-ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..