× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

নিয়ন্ত্রণে এসেছে সাভারে পাওয়ার গ্রিডে লাগা আগুন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
আগুনে পুড়লো ৯ দোকান

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের ২ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে লাগা আগুন।

মঙ্গলবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।

তিনি বলেন, ঢাকার সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে লাগা আগুন সকাল ৯টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সকাল ৭ টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট।

ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নং জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, সকাল ৭টার দিকে পাওয়ার প্ল্যান্টের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে সাভার ও ঢাকাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করেছে। তবে ট্রান্সফরমারের ভিতরে দাহ্য তেল থাকায় আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..