পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধন করেন -এমপি বাবু

পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধন করেন -এমপি বাবু

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনাঃ পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধন করেন পাইকগাছা কয়রা সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু।

আজ সোমবার সকালে পাইকগাছা উপজেলা মডেল মসজিদ নির্মান কাজ উদ্বোধনের ফলক উম্মোচন করেন তিনি।

উদ্বোধন কালে এমপি বাবু বলেন, গণতন্ত্রের মানষ কন্যা আওয়ামী সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হয়ে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার পিতার অসমাপ্ত কাজ করার জন্য বাংলাদেশে প্রতিটি উপজেলায় কোটি কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদ নির্মান করে যাচ্ছেন। তারই আলোকে আজ পাইকগাছায় উপজেলা মডেল মসজিদ নির্মানের ১২ কোটি ৩৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়ায় এ কাজের উদ্বোধন করা হলো।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, নির্বাহী প্রকৌশলী নাসিরউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ঠিকাদার শেখ এবাদাৎ হোসেন, পাইকগাছা আইনজীবী সভাপতি জি এম আব্দুস সাত্তার, সম্পাদক শেখ তৈয়েব হোসেন, আ’লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম,ছাত্রনেতা সোহেল তাজ, হাফেজ মাওলানা সামছুদ্দীন, মোয়াজ্জিন মুক্তিযোদ্ধ অজিয়ার রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার বেলাল হোসেন ছাত্রলীগের রায়হান পারভেজ রনি ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।