× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছায় রেকর্ড পরিমাণ বজ্রপাতে নিহত ১; আহত ১০

admin
হালনাগাদ: রবিবার, ১২ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় অতিতের যেকোন সময়ের চেয়ে সর্বাধিক রেকর্ড পরিমাণ বজ্রপাতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে ১ ব্যক্তি নিহত ও কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের স্থানীয় ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ভোর পৌনে ৬ টার দিকে মুহুর্তে মুহুর্তে উপর্যুপুরি বজ্রপাতে আতংকিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বজ্রপাতের সংখ্যা এত বেশি ছিল যে ঘরের মধ্যেও নিরাপদ মনে হয়নি অনেকের কাছে। উপর্যুপুরি বজ্রপাতে বিভিন্ন চিংড়ী ঘেরের বাসায় আশ্রয় নেয়া লোকদের মধ্যে খড়িয়া খাল পাড় গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে আব্দুল মালেক গাজী শ্বশুরবাড়ীস্থ পাতড়াবুনিয়া চিংড়ী ঘেরের বাসায় অবস্থানকালে নিহত হয়। এছাড়া কমপক্ষে বজ্রপাতে আরো ১০ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন-পাতড়াবুনিয়া গ্রামের মৃত নওয়াব আলী সানার ছেলে রাজ্জাক সানা (৩২), আমিরুল সরদারের ছেলে মারুফ বিল্লাহ (২৫), নজরুল সানার ছেলে মোস্তাফিজুর রহমান (১৬), মঠবাটি গ্রামের আবু তালেব গাজীর ছেলে আমিনুল ইসলাম (২৫), শ্যামনগর গ্রামের জহিরুদ্দিন শেখের ছেলে আব্দুর রাজ্জাক শেখ (৪৫), রাড়–লী গ্রামের মৃত দবির উদ্দীন গাজীর ছেলে মোজাহার গাজী (৪৫) ও মাজহারুল ইসলাম (৪২), তাছের গোলদারের ছেলে নওশের আলী (৬৫), আগড়ঘাটা গ্রামের স্বরুপ সরদারের ছেলে রেজাউল (৩৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মারুফ বিল্লাহর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে সকালে আহতদের দেখতে উপজেলা হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী। গত ১’শ বছরেও এমন ভয়াবহ বজ্রপাত দেখা যায়নি বলে জানিয়েছেন এলাকার বয়জেষ্ঠ্য ব্যক্তিরা।


এ ক্যটাগরির আরো খবর..