খুলনার পাইকগাছায় পুকুরে ডুবে নন্দিনী নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিম কাইনমুখী গ্রামের রাজীব ঢালীর মেয়ে সে। তার বয়স ২১ মাস।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ীর পাশে অবস্থিত পুকুরে পড়ে যায় নন্দিনী। দুর থেকে তার মা তাকে পুকরে পড়ে যেতে দেখতে পায়।
মাত্র ৫-৭ মিনেটের ব্যাবধান। শিশুটির মা দৌড়ে এসে পুকুরে নেমে উঠানোর আগেই শিশুটি অবস্থা মারত্মক ঝুকিপুর্ণ হয়ে পড়ে। দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যরত চিকিৎসকারা তাকে মৃত্যু ঘোষনা করেন।
পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান জানান, এব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।