× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

পাইকগাছায় নির্বাচনী সংক্রান্ত আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার রাড়–লী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শ্রীকণ্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলাদার, এসআই জহুরুল আলম, বাদশা, প্রবীণ চক্রবর্তী, স্বপন রায় ও লৎফর রহমান, প্রার্থী রমজান আলী ও শেখ রেজাউল ইসলাম, সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগম ও সোহেল উদ্দীন আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ৩ স্তরের নিরাপত্তা বিধানের কথা উল্লেখ করে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে নির্বাচন পূর্ব, নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী আচারণবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী ২ প্রার্থী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। প্রশাসনের এ আহ্বানে সাড়া দিয়ে আ’লীগের ২ প্রার্থী রমজান ও রেজাউল একে অপরের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে প্রয়াত ইউপি সদস্য সাহেব আলী গোলদারের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..