× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

পাইকগাছায় নানা আয়োজনে রাস উৎসব পালিত

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।   খুলনার পাইকগাছায় যুগাবতার ভগবান শ্রী কৃষ্ণের সর্বোত্তম লীলা রাস যাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে রাস উৎসব। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে পূজা আর্চনা, গীতা পাঠ, স্নান উৎসব, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালীবাড়ী), পৌরসভা কেন্দ্রীয় মন্দির (বাতিখালী হরিতলা), বাজার পূজা মন্দির, শিববাটী পূজা মন্দির, শিববাটী পুর্ব পাড়া ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে পৌরসভার শিববাটীতে রাসমেলা উৎসবে প্রধান অতিথি খুলনা-৬ পাইকগাছা, কয়রার এমপি জনাব আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতা অসুস্থ থাকার কারণে ভারতে থাকায় উনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য জনাব মোঃ কামরুল হাসান টিপু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক আনোয়ার ইকবাল মন্টু, রাস মেলা উদযাপন কমিটির সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পৌরসভা সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌর কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, ও আসমা আহম্মেদ, পাইকগাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানা।

পাইকগাছা ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ ও হাঁটার সাথী পাইকগাছার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর কোষাধাক্ষ বাবু মৃত্যুনজয় সরদার বাবু প্রশান্ত মন্ডল বাবু রাম মন্ডল। কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আফি আজাদ বান্টি, বাবু জগদীশ রায় এর পরিচালনায় বক্তব্য রাখেন মৃনাল কান্তি সানা, সুজন কুমার সানা, বিভুতি সানা, প্রশান্ত কুমার মন্ডল, উদয় কুমার সানা, জয়ন্ত কুমার মন্ডল, সমর মন্ডল, অমর মন্ডল, বিরাজ মন্ডল, দিপক সরদার, দুলাল শীল, দিপংকর মন্ডল, রঞ্জন মন্ডল, উত্তম সানা, সুকৃতি সরদার, বিকাশ সরদার, লিটন সানা, সুভাষ মন্ডল, মুক্ত অধিকারি, বিপ্লব সানা, মিঠুন সানাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ। অপরদিকে উপজেলার লতার কাঠামারিসহ বিভিন্ন ইউনিয়নে অনুরুপ অনুষ্ঠান পালিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..