× Banner
সর্বশেষ
আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী

পাইকগাছায় নাতির দায়ের কোপে দাদী খুন : আটক ৩

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
পাইকগাছায় নাতির দায়ের কোপে দাদী খুন : আটক ৩

পাইকগাছা প্রতিনিধি-পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে নাতি দাদীকে কুপিয়ে হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ২৮ ডিসেম্বর দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে খুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার রাড়ুলী ইউপির শ্রীকন্ঠপুর গ্রামের কামরুল মোড়লের ছেলে ইব্রাহিম খলিল উল্লাহ (২১) তার দাদী নুরজাহান বিবি (৭০) কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পুলিশ খলিল, তার পিতা কামরুল ও মা ফাতেমাকে আটক করেছে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় দাদী নুরজাহান রান্না ঘরে রান্না করছিল।

কোন কারণ ছাড়াই ইব্রাহিম খলিল বাইরে থেকে এসে তার দাদীকে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে। সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ওসি এজাজ শফী ও ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করে সুরত হাল রিপোর্ট পূর্বক খুলনা মেডিলে কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..