× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

পাইকগাছায় ডিএসএফ প্রকল্পের আওতায় ৯ বছরে ৩৩ হাজার ডেলিভারী;

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএসএফ ম্যাটারন্যাল হেলথ্ ভাউচার স্কীমের আওতায় গত ৯ বছরে প্রায় ৩৩ হাজার ডেলিভারী করা হয়েছে। যারমধ্যে নরমাল ডেলিভারী ২৮ হাজার ৪৩, সিজারিয়ান ৪ হাজার ১৬৪ ও ভেনটোস ডেলিভারী ৪৪১ টি। যার মাসিক গড় ৩০২টি।

এদিকে ডেলিভারীর ক্ষেত্রে সরকারি হার ১৫% নির্ধারন করা থাকলেও এ প্রকল্পের আওতায় সিজারিয়ান হার ১৪.৬৩% বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাস।

উল্লেখ্য এলাকার গরীব, দুস্থ, অসহায় মায়েদের সরকারি খরচে ডেলিভারী ও ডেলিভারী পরবর্তী সেবা প্রদানের লক্ষ্যে ২০০৭ সালের ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রম শুরু হয় ডিএসএফ ম্যাটারনাল হেলথ্ ভাউচার স্কীম প্রকল্পের কার্যক্রম।

প্রকল্পের সুবিধাভোগী মায়েদের তালিকা প্রনয়নের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন ডিএসএফ কমিটি রয়েছে। কমিটি এলাকার গরীব, দুস্থঃ ও অসহায় মায়েদের প্রাথমিক তালিকা প্রনয়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট প্রেরণ করার পর সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ তালিকানুযায়ী যে সকল মায়েদের চূড়ান্ত কার্ড প্রদান করেন তারাই মুলত এ প্রকল্পের আওতাভূক্ত হন।

প্রকল্পের আওতাভূক্ত মায়েদেরকে ডেলিভারী পূর্ব পরীক্ষা-নিরীক্ষা, যাতায়াত খরচ, ডেলিভারীকালীন ঔষধপত্র ও পরবর্তী মায়েদের পুষ্ঠিসেবা বাবদ নগদ অর্থসহ বিভিন্ন সেবা ও উপকরণ সহায়তা সরকারিভাবে করা হয়ে থাকে।

প্রকল্পের সুফল প্রসংগে প্রকল্পের আওতায় বর্তমান চিকিৎসাধীন গোপালপুর গ্রামের বাচ্চু মোড়লের স্ত্রী রুমী বেগম জানান-গত বৃহস্পতিবার সিজারিয়ানের মাধ্যমে আমার একটি পুত্র সন্তান হয়েছে। আমার স্বামী দিনমজুর, সরকারি এ সহায়তা না থাকলে আমার দিনমজুর স্বামীর পক্ষে সিজারিয়ানের খরচ জোগাড় করা অনেক কঠিন হয়ে পড়তো।

রাড়–লী গ্রামের মফিজুল মোড়লের স্ত্রী সুমি বেগম জানান ডিএসএফ প্রকল্প আমাদের মত গরীব মায়েদের জন্য আর্শিবাদ। প্রকল্পের মাধ্যমে প্রতিনিয়ত মাতৃ ও শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণসহ এলাকার গরীব ও অসহায় মায়েরা নির্বিঘেœ ডেলিভারীসেবা পেয়ে যাচ্ছে।

প্রকল্পের কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিন ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরসহ সর্বস্তরের মানুষ


এ ক্যটাগরির আরো খবর..