× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ

admin
হালনাগাদ: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।। খুলনার পাইকগাছায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে ৪ হাজার ৯শ হেক্টর লক্ষ্যমাত্রার স্থলে বোরো আবাদ হয়েছে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে। ইতোমধ্যে শতভাগ রোপনের কাজ শেষ হয়েছে। কৃষকরা এখন ফসল পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে।

পুরুষের পাশাপাশি বোরো চাষাবাদে এলাকার নারীরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, চলতি মৌসুমে ৫ হাজার ৬২২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।

যার মধ্যে ২ হাজার ৪১২ হেক্টর ব্রি ধান-২৮, ১ হাজার ১৩৪ হেক্টর ব্রি ধান-৬৭, ১৯০ হেক্টর ব্রি ধান-৫৮, ৭৫ হেক্টর ব্রি ধান-৫০, ২৩ হেক্টর ব্রি ধান-৮৮, ৩০ হেক্টর ব্রি ধান-৭৪, ৫০ হেক্টর ব্রি ধান-৮১, ২১ হেক্টর ব্রি ধান-৭৭, ১২ হেক্টর ব্রি ধান-৭৮, ১০ হেক্টর ব্রি ধান-৯৯, ৩ হেক্টর ব্রি ধান-১০০, ৩০ হেক্টর ব্রি ধান-৬৩, ১৫ হেক্টর ব্রি ধান-৯২, ১৫ হেক্টর বিনাধান-১০, ১৫ হেক্টর বিনাধান-১৪, ১৫ হেক্টর বিনাধান-২৪। উন্নত জাতগুলোর মধ্যে হাইব্রিড হিরা ১৪১ হেক্টর, শক্তি-২-৮৬ হেক্টর, তেজগোল্ড ১৪৩ হেক্টর, সিনজেন্টা-১২০৩- ২২২ হেক্টর, এসএল ৮ এইচ ২৯৫ হেক্টর, এম এস-১- ৩২৫ হেক্টর ও এসিআই-১- ৩৬০ হেক্টর।

আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ফসলের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষিবিদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..