পাইকগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম

পাইকগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় রাতের আঁধারে এক ইউপি সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। মাদক বিক্রিতে বাঁধা ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটাতে পারে বলে ভুক্তভুগি পরিবার সুত্রে জানা গেছে। সে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। পাইগাছা থানার ওসি ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের মৃত আবু তালেব সরদারের ছেলে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আবুল কাশেম সোমাবার রাতে বাড়িতে বসে মনোনয়ন ফর্ম পুরন ও মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেয়ার জন্য কাজ করছিল। রাত ১টা ৪০ মিনিটে ঘুমানোর জন্য বাহিরের কাজ শেষে ঘরের মধ্যে ঢুকার আগেই পিছন থেকে রাতের আধারে কে বা কারা দা দিয়ে কোপ মারে তখন তার পিঠে লেগে রক্তাক্ত জখম হয়।

পরবর্তিতে অরেকটি কোপ মারলে তার মাথায় লাগে। তার ডাক চিৎকারে তার স্ত্রী ও পার্শবর্তী লোকজন ছুটে আসার আগেই তারা পালিয়ে যায়। তার স্বজনরা ও এলাকা বাসি অজ্ঞান অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। ভুক্তভুগি পরিবার জানিয়েছে সে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় প্রায় একবছর আগে বাড়ির সামনে হেলমেট পরে রাত ১১ টার দিকে পিটিয়ে আহত করে ফেলে রেখে গিয়েছিল।

বর্তমানে নির্বাচনে দাড়ানো নিয়ে আমাদের কর্মীদের কে হুমকি দিচ্ছে। তবে গাঁজা বিক্রির বাঁধা নাকি নির্বাচনের অংশ সেটি নিশ্চিত করে বলতে পারেনি। ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক ইউপি সদস্য আবুল কাশেমকে দেখতে হাসপাতালে জান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।