পাইকগাছার মেয়র সেলিম জাহাঙ্গীরের লন্ডন সফর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ এক সপ্তাহের জন্য সরকারি ভাবে লন্ডন সফরে গেছেন পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি ২০ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে গত রোববার রাতে বাংলাদেশ ত্যাগ করেন। ৯ মে থেকে ১৬ মে পর্যন্ত মেয়র সেলিম জাহাঙ্গীর লন্ডন অবস্থান করবেন বলে জানিয়েছেন।

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছে ১৪জন মেয়র ও ৬ জন সরকারি কর্মকর্তা। পৌরসভার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাব দিহীতা নিশ্চিত করণ এবং সফল মেয়র হিসাবে স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়র সেলিম জাহাঙ্গীরকে লন্ডন সফরের জন্য মনোনীত করে। এরআগে তিনি সরকারি ভাবে মালয়েশিয়া ও ফিলিপাইন এবং ব্যক্তিগত ভাবে জাপান ও ভারত সহ বিভিন্ন দেশ সফর করেন।

সফরকালে তিনি ব্যস্ততার মাঝে অনেককেই সফরের বিষয়টি অবহিত করতে পারেননি। এ জন্য তিনি সকল শুভাকাংখী ও পৌরবাসীর নিকট দুঃখ প্রকাশ করেছেন এবং পাশাপাশি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।