পাইকগাছার গদাইপুর ইউনিয়নে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

পাইকগাছার গদাইপুর ইউনিয়নে ৩ জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার সর্ব সম্মতিক্রমে গদাইপুর ইউনিয়ন পরিষদের তিন জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলোনয়তনে নব নির্বাচিত সদস্যদের নিয়ে প্রথম সভায় এ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।

নব নির্বাচিত চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ মোবারেক গাজী, আবু হাসান, আব্দুল আজিজ, মশিয়ার রহমান মিলন, শেখ খোরশেদুজ্জামান, শেখ হারুন অর রশীদ হিরু, সরদার আনিসুর রহমান, মির আনোয়ার এলাহী, শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম, খুকুমনি খাতুন, জাহানারা বেগম। সকলের মতামতের ভিত্তিতে শেখ খোরশেদুজ্জামানকে কে ১নং প্যানেল চেয়ারম্যান ও শেখ হারুন অর রশীদ হিরুকে ২ নং প্যানেল চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।