× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Dutta
হালনাগাদ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৩৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ ১৭ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিব্সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার দাশ, ওসি (অপারেশন) রঞ্জন গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস।

প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, শিক্ষার্থী সাজিদুর রহমান, ফারিহা রহমান ও সাঈফ ইমাম। অনুষ্ঠান শেষে রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..