× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি

পাইকগাছায় নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
নদী থেকে অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গাছুয়া খালের দক্ষিণ মাথায় গেটসংলগ্ন বড় নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পাইকগাছা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানার নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এলাকাবাসীর ধারণা, ঘের সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে এমন ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করছে।

নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর আব্দুস সবুর জানান,মৃত্যু ব্যক্তির শরীরের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটির সিম খুলে দেখা যায় ‘ভাইয়া’ নামে একটি নাম্বার সেভ করা ছিল। ওই নাম্বারে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে জানানো হয়, মৃত ব্যক্তি খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এবং তিনি ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।”

পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সেই ব্যক্তির হতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..