× Banner
সর্বশেষ
২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা

পাইকগাছায় জমে উঠেছে ঈদের বাজার

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
paikgacha

মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ২টি ধর্মীয় উৎসব হল ঈদ-উল- ফিতর ও ঈদ-উল-আযহা। বাজারে এখন ঈদ-উল-ফিতর ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের উপস্থিতির আনাগোনায় জমে উঠেছে পোশাকের বাজার। রোজার প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও ১৫ রোজার পর থেকে ক্রেতাদের পদচারণা বাড়তে শুরু করেছে।

খুলনার পাইকগাছায় আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার।নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু-কিশোর সহ সর্বস্তরের মানুষ নেমে পড়েছে তাদের পছন্দের কেনাকাটা করতে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে খুঁজছেন ঈদের পোশাক।
পজেলার বিভিন্ন বাজার তার মধ্যে পাইকগাছা পৌরসভার বাজার, কপিলমুনি বিনোদগঞ্জ বাজার, বাঁকা বাজার , কাটিপাড়া বাজার, গড়ুইখালী বাজার, চাঁদখালী বাজার, গদাইপুর বাজার, নতুন বাজারে ক্রেতাদের উপস্থিতি জানান দিচ্ছে জমে উঠছে শুরু করেছে ঈদের বাজার।

বিশেষ করে শাড়ি-লুঙ্গি, সিট কাপড়, গার্মেন্টস, জুতা-স্যান্ডেল, টেইলার্সের দোকান, কসমেটিক্স, মুদি ব্যাসায়ীরা এ সময় ব্যস্ত সময় পার করছেন।পর পর দুই বছর করোনার ভয়াল থাবার পর এ বছর পরিস্থিতি ভালো থাকায় বেশ আগে ভাগেই সকলের মাঝে বিরাজ করছে ঈদ আমেজ। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কেনা কাটার ভিড়। বাজারে বর্তমানে নারী ও শিশুদের কেনাকাটাই বেশী।

এই ঈদে মহিলা ও শিশুদের পোশাকের চাহিদা বেশি বলে ব্যবসায়ীরা জানান, মহিলাদের পোশাকের মধ্যে থ্রী পিস, বোরকা, লেহেঙ্গা, হিজাব, স্কাপসহ সব ধরনের কাপড়ই ক্রেতারা কিনছেন। কেনাকাটায় শাড়ী বেচাকেনা থেমে নেই। বিভিন্ন ধরণের শাড়ী কিনছেন ক্রেতারা।এবার বাজারে এসেছে অরগান্জা ,গর্জিলা,পুষ্পা , বসুন্ধরা, অক্টপাস নামের বেশ কিছু থ্রিপিস কসমেটিকস পণ্য বিক্রেতারা জানান, বেচাকেনা ক’দিন আগে একদমই ছিল না। আগের থেকে বর্তমানে বেচাকেনা বেশ বেড়েছে।

ক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, বিভিন্ন রেডিমেট কাপড় ও থ্রী পিসের দাম তুলনামূলক ভাবে বেশী। তারা জানান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদের বাজারে। অনেকেই দামের কারণে পছন্দের পোশাক কিনতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন। এই শ্রেণীর ক্রেতাদের মধ্যে রয়েছেন মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষেরা।

বর্তমানে ছিট কাপড়ের দোকানের বিক্রি হচ্ছে বেশী। জুতার দোকান গুলিতে ভালো ভীড় হচেছ। নানা ডিজাইয়ের জুতা খুচছেন তরুনীরা। ঈদ উপলক্ষে জুতার দোকানগলি নতুন নতুন কালেকশন এনেছেন ক্রেতাদের আকৃষ্ট করতে। দর্জিরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নতুন পোশাক তৈরীতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

পাইকগাছা বাজারের সিট কাপড়ের বড় ব্যবসায়ী দীপ্তি ক্লথ স্টোরের মালিক বলেন, দিন যতো যাচ্ছে, মানুষের ভিড়ও বাড়ছে। সাধারণত ঈদের কয়েকদিন আগে প্রতিটা দিন ভিড় বেশি হয়। আজ স্বাভাবিকের চেয়ে ক্রেতাদের সংখ্যা অনেকটাই বেশি। মার্কেটের ক্রেতা সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেচাকেনা অনেক ভালো হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..