× Banner
সর্বশেষ
লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

বগুড়ায় প্রথম করোনা রোগী শাহ আলম সুস্থ, ছুটি দিয়েছে হাসপাতাল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
করোনা রোগী সুস্থ

অনিষা ঘোষ, বগুড়াঃ বগুড়ায় প্রথম করোনা সনাক্ত হওয়া শাহ আলম (৫০) সুস্থ হয়েছে। দীর্ঘ ২৬ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্র থেকে করোনা মুক্ত হয়ে রংপুরের বাড়ি ফিরলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শাহ আলম ও তার স্ত্রী এবং চিকিৎসকদের মুখে যেন আনন্দের ঝিলিক। এসময় হাসপাতাল কতৃপক্ষ শাহ আলমকে ফুলদিয়ে শুভেচ্ছা জানায়।
গত ২৯ মার্চ ঢাকা থেকে ট্রাকে উঠে রংপুরে যাওয়ার পথে শ্বাসকষ্টের কারনে ট্রাক থেকে শাহ আলমকে বগুড়া মহাস্থানে ফেলে রেখে যাওয়া হয়। পরে পুলিশের সহায়তায় প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা করোনার উপসর্গ দেখলে তাকে ৩০ মার্চ মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রে প্রেরন করে। চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে করোনা পজেটিভ পাওয়া যায়। তার পর থেকেই শাহ আলম হাসপাতালে চিকিৎসাধীন থাকে।
বাড়ি যাবার আগে শাহ আলম জানান, আল্লার রহমতে এখানে চিকিৎসা খুব ভালো পেয়েছি। সবাই খবর নিয়েছে। বাড়িতে মানুষ যেন আমাকে অন্যচোখে না দেখে এটাই আমি সবার কাছে চাই। আমার জন্য এবং সবার জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থ্যহয়ে উঠে।
শাহ আলমের স্ত্রী সাজেদা বেগম (৪০) জানান, আমাদের রোগী সুস্থ্য। আমরা বাড়িতে যাচ্ছি। সেখানে গ্রামের লোকেরা আমাদের সাথে যেন অন্যায় অত্যাচার না করে। আমরা যেন সমাজে ভালো ভাবে থাকতে পারি এটাই সবার কাছে কামনা করছি।
মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল জানায়, রংপুরের ধাপ এলাকার বাসিন্দা শাহ আলমের করোনা সনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালের আইসোলেশন কেন্দ্রে রাখা হয়। এরমধ্যে ১ এপ্রিল ও ৫ এপ্রিল তার নমুনা পজেটিভ আসে। তারপর তাকে নিবির পরিচর্যায় রাখা হয়। তার অবস্থা স্বাভাবিক ভেবে গত ১৩ এপ্রিল নমুনা রাজশাহীতে পাঠানো হলে ফলাফল নেগেটিভ পাওয়া যায়। আবারও ২১ এপ্রিল তার ফলাফল নেগেটিভ আসে। সবশেষ ২২ এপ্রিল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নমুনা পাঠানো হলে সেখানেও নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আজ শুক্রবার তাকে ছাড়পত্র দেয়া হয় এবং স্ত্রীসহ এ্যাম্বুলেন্সে করে তার বাড়ি রংপুরে পাঠানো হয়। তিনি আরো জানান, বগুড়ায় সনাক্ত হওয়া প্রথম করোনা রোগীকে সুস্থ্য করে বাড়ি ফিরে যেতে দেয়ায় আমরা আনন্দিত। শাহ আলমকে ছাড়পত্র দিয়ে ছেড়ে দেয়ার সময় সামাজিক দুরত্ব মেনে চলার জন্য বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..