× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পাংশা থেকে মাগুরা-যশোর হয়ে খুলনা পর্যন্ত রেল লাইন নির্মাণের প্রাথমিক পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ  পাংশা থেকে মাগুরা-যশোর হয়ে খুলনা পর্যন্ত রেল লাইন নির্মাণের প্রাথমিক পরিদর্শন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব এমপির উপস্থিতিতে পাকশি-১ জোনের রাজবাড়ী সাব-ডিভিশনের    সিনিয়র সাব-এসিট্যান্ট ইঞ্জিনিয়ার আবু বক্কার সিদ্দিকী প্রকল্পটির প্রাথমিক পরিদর্শন করেন।

রাজবাড়ী জেলার পাংশা থেকে শুরু হয়ে আনুমানিক ৯৪ কিলোমিটার দীর্ঘ রেল লাইনটি   মাগুরা জেলার লাঙ্গলবাঁধ, শ্রীপুর, মাগুরা শহর, আড়পাড়া, যশোর হয়ে খুলনা পর্যন্ত নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আনুমানিক ৬০ কিলোমিটার দীর্ঘ অপর রেল লাইনটি পাটুরিয়া ঘাট থেকে শুরু হয়ে মানকিগঞ্জ, ধামরাইল হয়ে জয়দেবপুর রেল লাইনে গিয়ে মিলিত হবে।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব জানান, পাংশা থেকে মাগুরা-যশোর হয়ে খুলনায় কম খরচে জনগণের যাতায়াতের জন্য প্রকল্পটি প্রস্তাব আকারে দেয়া হয়েছে।

আগামী ৬ মাসের মধ্যে সার্ভে রিপোর্ট দেওয়া হবে। এ রেল লাইনটি নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।


এ ক্যটাগরির আরো খবর..