× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

পাঁচ লক্ষ টাকা যৌতুক চাহিয়া গৃহবধূকে মারধর

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

প্রান্তুস তালুকদারঃগত ৪ ফেব্রুয়ারি ১১০/৬, জামতলা মৃধাবাড়ী, থানা-খিলক্ষেত, জেলা-ঢাকার বাসায় গৃহবধূ রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে তাহার স্বামী-হারুন-অর-রশিদ (রাসেল) পাঁচ লক্ষ টাকা যৌতুক চাহিয়া মারধর ও ঘরে আটকাইয়া নির্যাতন করেন।
জানা যায় যে, রুবাইয়াত আহম্মেদ তুর্ণা এর সহিত হারুন-অর-রশিদ (রাসেল) এর দাম্পত্য জীবন প্রায় দেড় বৎসর। রুবাইয়াত আহম্মেদ তুর্ণা এর সহিত বিয়ের পূর্বে হারুন-অর-রশিদ (রাসেল) ও তাহার পিতা-মোঃ বিল−াল কন্যা পক্ষকে জানায় যে ছেলে পাসপোর্ট অফিসে চাকুরী করে।

একটা ডাহা মিথ্যা  প্রলোভন দিয়ে রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে বিয়ে করে। আসলে বর হারুন-অর-রশিদ (রাসেল) পাসপোর্ট অফিসের দালালী ব্যবসায় নিয়োজিত এবং সে একটা প্রতারক।
আরও জানা যায় যে, হারুন-অর-রশিদ (রাসেল) কয়েক মাস পর পরই বাসা পরির্তন করেন। আর তার স্ত্রী রুবাইয়াত আহম্মেদ তুর্ণা থেকে জানা যায় তার স্বামী প্রতিদিনই রাত্র ২টা থেকে ২.৩০ মিঃ এ ঘরে ফিরেন এবং তাহার স্ত্রী রুবাইয়াত আহম্মেদ তুর্ণা এত রাত্রে ঘরে ফিরার কথা জিজ্ঞেস করলেই তাহার স্বামী রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে কিল-ঘুষি ও মারধর এবং নির্যাতন করেন এবং সবসময়ই যৌতুক চায়।
এভাবেই ঝগড়াঝাটি করে চলতে থাকে স্বামী-স্ত্রীর প্রায় দেড় বৎসরের সংসার। গত ৪ ফেব্রুয়ারি সকাল অনুমান ১১টা/১১.৩০ মিনিটের সময় এইসব কথাকাটি করে চরম আকার ধারন করে। পরবর্তীতে স্বামীর পরিবারের পিতা-মাতা ও ভাই-বোনদের সহযোগিতায় রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে নির্মম ভাবে কিল-ঘুষি ও ঘরে আটকিয়ে পিটাইতে থাকে এবং তাহার হাতে কনুইয়ের কাছে একটি ইনজুরি হয় (ঢাকা মেডিকেলের চিকিৎসাও করানো হয়)। পরিবারের লোকজন সবাই মিলে রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে পাঁচ লক্ষ টাকা যৌতুক চাহিয়া  ভাষায় গালিগালাজ করেন।
রুবাইয়াত আহম্মেদ তুর্ণা তাহার স্বামীর হাতে মারধর ও পরিবারের অশ−ীল ভাষায় গালিগালাজ ও নির্যাতনের অসহ্য যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া তাহার পিতা-আলী আহম্মেদ-কে মোবাইল ফোনে বলে যে, তাহাকে ঘরে বন্দী করে মারধর করছে এবং কথা বলার সাথে সাথে তাহার স্বামী মোবাইল ফোনটি তাহার হাত থেকে কেড়ে নিয়ে যায় এবং আরও নির্যাতন করে।
তারপর গৃহবধূর পিতা আলী আহম্মেদ দি নিউজ অনলাইন পত্রিকায় খবর দিলে পত্রিকার সম্পাদক খিলক্ষেত থানার ওসি সাহেবকে বিষয়টি জানান এবং গৃহবধূর পিতাকে খিলক্ষেত থানায় পাঠিয়ে দেন এবং সঙ্গে পত্রিকা অফিসের সহ-সম্পাদকও সাথে যান। গৃহবধূর পিতা খিলক্ষেত থানায় গেলে পুলিশ তাহাকে সাহায্য করে উক্ত বাসা থেকে গৃহবধূকে উদ্ধার এর জন্য খিলক্ষেত থানার এস.আই মোজাম্মেল সাহেবকে পুলিশ ফোর্স দিয়ে পাঠিয়ে দেন।
খিলক্ষেত থানার এস.আই মোজাম্মেল এর সহযোগিতায় গৃহবধূ রুবাইয়াত আহম্মেদ তুর্ণা এর স্বামীর ভাড়া করা বাসা ১১০/৬, জামতলা মৃধাবাড়ী, ঢাকার বাসায় প্রবেশ করিলে পুলিশ দেখে গৃহবধূর স্বামী, ও ভাইবোন খুবই রাগান্বিত হয়ে পুলিশের সামনেই যৌতুকের টাকা-পয়সার কথা বলতে লাগল এবং গৃহবধূর পিতাকেও বকাঝকা করতে লাগল যে পুলিশ নিয়ে আসছেন?
খিলক্ষেত থানার এস.আই মোজাম্মেল খুবই আন্তরিকতার সহিত গৃহবধূর স্বামী ও স্বামীর পরিবারের লোকজনকে শাšত করে সম¯ত বিবরণ শুনে গৃহবধূ রুবাইয়াত আহম্মেদ তুর্ণা-কে পিতার হাতে তুলে দিল এবং গৃহবধূর পিতা থানায় একটি জি.ডি এন্ট্রি করেন। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন বিঃ ট্রাঃ নং-৪, ঢাকা-তে মামলা করেন। মামলাটি আসামী করা হয়(১) গৃহবধূর স্বামী- হারুন-অর-রশিদ (রাসেল), পিতা-মোঃ হাসান বিল−াল (২) শ^শুর-মোঃ হাসান বিল−াল (৩) শ^াশুরী-লাইজু বিল−াল (৪) দেবর-মোঃ ফয়সাল (৫) ননদ-মোছাঃ সাজু বেগম, স্বামী-মোঃ হায়দার (৬) ননদ মোছাঃ সম্পা বেগম।
সর্বশেষে খিলক্ষেত থানার ওসি সাহেব ও এস.আই মোজাম্মেল সাহেব ও তাহার পুলিশ ফোর্স এর সহযোগিতা ও আচার-আচারণ-এ মুগ্ধ এবং সত্যিকার প্রমাণ করেছেন পুলিশ জনগণের বন্ধু।


এ ক্যটাগরির আরো খবর..