× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

দিনাজপুরে ধর্ষণের স্বীকার হল পাঁচ বছরের শিশু গ্রেপ্তার যুবক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নয়ন, দিনাজপুর প্রতিনিধিঃ এবার পাঁচ বছর বয়সের এক শিশু ধর্ষণের শিকার হল দিনাজপুরের চিরিরবন্দরে । পুলিশ ধর্ষণের অভিযোগে মরসালিন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সোয়া ১টার সময় চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে নির্মাণাধীন একটি বাড়িতে এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে আটক মরসালিন একই গ্রামের নুর হোসেনের ছেলে। রাতেই তাকে আটক করে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে ধর্ষণের শিকার শিশু কন্যা বাড়ির সমানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় মরসালিন তাকে কৌশলে জনৈক আশরাফ আলী নামে এক ব্যাক্তির নির্মাণাধীন বাড়ির ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় এলাকার লোকজন শিশুটির চিৎকারে ছুটে আসলে মরসালিন পালিয়ে যায়। এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাট করা হয়। শিশুটি বর্তমানে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানার ওসি সুব্রত কুমার সরকার জানান , পুলিশ ধর্ষণের অভিযোগে মরসালিনকে আটক করেছে। এই ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে চিরিরবন্দর থানায় এজাহার দাখিল করায় ধর্ষণ মামলা দায়ের হয়েছে। আসামিকে বুধবার সকালে কোর্টে চালান দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..