× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন- এইচএম জয়নাল আবেদীন, মো. আলাউদ্দিন ভূইয়া, মফিজুল ইসলাম মিলন, রেজাউল করিম সিকদার ও মো. সলেমান হাওলাদার। প্রার্থীরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার (৩০মে) বিকেল চারটা পর্যন্ত মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তিনজন সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ও দুই জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্রসংগত, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ মেয়র পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করায় পৌরসভায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..