× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মামলা দায়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
মামলা দায়ের

গোপন নথি ছিনতাইয়ের অভিযোগে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে।

ভারতীয় রাজনীতি এতটাই নমনীয় যে সংবিধানের শপথ নিয়েও একজন মুখ্যমন্ত্রী উপর্যুপুরি সংবিধান লঙ্ঘন করলেও তার বিরুদ্ধে আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়না। তবে গত ১৫ বছরের শাসনামলে আজ এই প্রথম কেন্দ্রীয় সরকারের একটি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পঃবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। আগামীকাল ৯ জানুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ঘটনার সূত্রপাত হয় আজ সকালে ইডির একটি দল কয়লার দুর্নীতি মামলায় টাকা পাচারের অভিযোগে আইপ্যাকের কর্নধার প্রতীক জৈনের লাউডান স্ট্রিটের বাড়িতে তল্লাশিতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে সাথে নিয়ে প্রতীক জৈনের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি থেকে গুরুত্বপূর্ণ ফাইল এবং ইলেকট্রনিক ডিভাইস ইডির কাছে থেকে ছিনিয়ে নিয়ে চলে আসতে দেখা যায়। তিনি যে রাজ্যের প্রশাসনিক প্রধান তেমনটি মনে হয়নি বরং তাকে ফুটো মস্তানের মতো ছিনতাইকারী বলে মনে হলো।

তারপর তিনি চলে আসেন আইপ্যাকের সদর দপ্তর সল্টলেকে। সেখানেও তিনি ইডির তল্লাশির মধ্যেই সংস্থার অফিসে ঢুকে পড়েন এবং একই ভাবে অফিস থেকে গোপনীয় মূল্যবান নথি হার্ডডিস্ক নিজের হাতে এবং পুলিশের লোকদের দিয়ে নিজের গাড়িতে ভর্তী করে নেন। মনে হচ্ছিল এসব গোপন নথিপত্রের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রান-ভোমরা আটকে পড়েছিল।

রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে এটাই যে তার প্রথম সরকারি কাজে বাধাদান এমন নয়। ২০১৯ সনে সারদা চিট ফান্ডের নথি সরানোর অভিযোগে তৎকালীন পুলিশের সিপি রাজিব কুমারের বাড়ি সিবিআই রেড করতে গেলে আজকের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজিবের বাড়িতে উপস্থিত হয়ে সিবিআইয়ের কাজে বাধা দিয়েছিলেন এবং ধর্মতলায় ধর্নায় বসেছিলেন।

এছাড়া চিটফান্ড কান্ডে সিবিআই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় শোভন দেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে ৩ ঘন্টার অধিক সিজিও কমপ্লেক্স ঘেরাও করে সরকারি কাজে বাধা দিয়েছিলেন।

সরকারি কাজে বাধাদান শুধু অসাংবিধানিক নয় আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ বছর যাবৎ জ্ঞানত জেনে-বুঝে সংবিধান লঙ্ঘন করে যাচ্ছেন-তো যাচ্ছেনই কেউ তার কেশাগ্র স্পর্শ করেনি বা জেনে-বুঝে করতে আসেনি। পঃবঙ্গের মুখ্যমন্ত্রী যে অপরাধে অপরাধী তারচেয়ে অনেক লঘু অপরাধে দিল্লি ও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীদের ইডি জেল খাটিয়ে ছেড়েছেন ব্যতিক্রম শুরু পঃবঙ্গের মুখ্যমন্ত্রী।

কেন তার প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এতটা সদয় তা আজও কেউ জানেনা। অথচ পঃবঙ্গের মুখ্যমন্ত্রীর অপরিনামদর্শিতায় সারা ভারত আজ কলংকিত। বিজেপি কেন্দ্রীয় ভাবে কেন বিরোধী রাজনৈতিক দলের প্রতি এতটা সহানুভূতিশীল তা বুঝা যাচ্ছেনা। পঃবঙ্গের মুখ্যমন্ত্রী যে ধরনের অপরাধের সাথে জড়িত তার একাংশ যদি কংগ্রেসের আমলে হতো তাহলে এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে বিদায় নিতে হতো।


এ ক্যটাগরির আরো খবর..