× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ডেস্ক

পশ্চিম দুনিয়ার জন্য জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছি -পাক প্রতিরক্ষামন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
জঙ্গিদের পৃষ্ঠপোষকতা

‘তিন দশক ধরে’ জঙ্গিদের সমর্থ করা ও প্রশ্রয় দেওয়া, ট্রেনিং দেওয়া এবং জঙ্গি সংগঠনকে পাকিস্তান আর্থিক সাহায্য এর মতো  নোংরা কাজ তিন দশক ধরে করছি আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিম দুনিয়ার জন্য।’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ।

সম্প্রতি স্কাই নিউজ়ের সাংবাদিক ইয়ালদা হাকিমকে সাক্ষাৎকারে এমন তথ্য স্বীকার করেছেন তিনি।

সাক্ষাতকারের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাকিস্তানের ‘আসল রূপ’ তুলে ধরছেন ভারতের নেটিজ়েনরা।

স্কাই নিউজ়ের সাংবাদিক ইয়ালদা হাকিমকে সাক্ষাৎকার দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। সেই সাক্ষাৎকারে ওই সাংবাদিক পাক মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, জঙ্গিদের মদতের পিছনে পাকিস্তানের দীর্ঘ ভূমিকা কথা। সেই প্রশ্নের জবাবেই খাওয়াজা আসিফ বলেছেন, ‘আমরা এই নোংরা কাজ তিন দশক ধরে করছি আমেরিকা, ব্রিটেন-সহ পশ্চিম দুনিয়ার জন্য।’ এই কথার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে জঙ্গিযোগ মন্ত্রী স্পষ্ট করেছেন বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

কাশ্মীরের পলেহগামে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন নিরীহ পর্যটকরা। এর পর থেকেই পাকিস্তানের উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে ভারত। এই হামলার পিছনে পাকিস্তানকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতেই এল পাকমন্ত্রীর স্বীকারোক্তি।

ওই সাক্ষাৎকারে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ব্যাপারে অদ্ভূত দাবি করেছেন পাক মন্ত্রী। তাঁর দাবি, লক্সর-ই-তৈবার আর কোনও অস্বস্তিই নেই। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘লস্কর-ই-তৈবা পুরোনো নাম। এর কোনও অস্বস্তি নেই।’ লস্করের ছায়া সংগঠন, যারা পহেলগাম হামলার দায় ভায় নিয়েছে সেই দ্য রেজিস্ট্যান্ট ফোর্স (টিআরএফ)-এর নামও কোনও দিন শোনেননি বলে দাবি করেছেন। এর পাশাপাশি ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাঁর দেশ প্রস্তুত বলেও দাবি করেছেন পাকিস্তানের বর্তমান সরকারের ওই মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..