নরওয়ের অসলোতে পশ্চিমা বিভিন্ন দেশের সরকার ও আফগান সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তালেবানের তিন দিনব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে। নরওয়ের রাজধানী অসলো’র তুষার ঢাকা পাহাড়ি একটি হোটেলে এই বৈঠক চলছে।
বৈঠকে তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।
আলোচনার শুরুর আগে তালেবানের উপ-সংস্কৃতি ও তথ্যমন্ত্রী মুত্তাকির একটি অডিও বার্তা টুইটারে প্রকাশ করা হয়েছে। এতে সফরে ভালো অর্জনে আশাবাদ এবং নরওয়েকে ধন্যবাদ জানিয়েছেন মুত্তাকি।
নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবান প্রতিনিধিদল তাদের দেশে থাকা আফগানদের সঙ্গেও বৈঠক করবেন। এদের মধ্যে থাকবেন নারী নেতা, সাংবাদিক ও বিভিন্ন খাতে কর্মরতরা।