× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
বাংলাদেশি মুক্ত করার ডাক

‘বিহারে যদি ভোটার তালিকা থেকে ৫০ লাখ মানুষের নাম বাদ যায়, তবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে কমপক্ষে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা ভোটারের নাম বাদ যাবে। পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুক্ত করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শনিবার (২৬ জুলাই) পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুকে ‘কারগিল বিজয় দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলায় বিহারের মতো SIR বা বিশেষ নিবিড় সমীক্ষা হলে কত জন রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ পড়বে, তার হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে শুভেন্দুর সংযোজন, ‘৫-৬ বছরের মধ্যে বাংলাদেশের মুসলিম মেয়েদের ফেসবুকে পটিয়ে এনে বিয়ে করেছে। কেউ ভিসা করে এসেছে, আর ফিরে যায়নি। আবার কেউ ভিসা না করেই রয়েছেন।’

শুভেন্দু আরও বলেছেন, ‘রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলিমদের ডোমিসাইল সার্চিফিকেট দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমারকে লিখব, আজ থেকে যে এই সার্টিফিকেট দেওয়া হবে, তা যেন গ্রহণ না করা হয়। আইপ্যাকের উদ্যোগে ৮টা সীমান্ত জেলায় ৭৫ হাজার মুসলমান বাংলাদেশিকে ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন…কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। বিডিও, এসডিওদের সতর্ক করছি, ডোমিসাইল সার্টিফিকেট যদি আজকের দিন থেকে গ্রহণ করেন…আপনাদের কপালে দুঃখ আছে।’

বিরোধী দলনেতার সংযোজন, ‘বিহারে এসআইআর হয়েছে, ৪০৩ জন বিএলও-র নামে এফআইআর হয়েছে। ৫৩ জন বিএলও গ্রেফতার হয়েছে।’

উল্লেখ্য, বিহারে এসআইআর করা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর হবে কিনা, সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই আবহে শুভেন্দুর এহেন বক্তব্য ভিন্ন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

কোনো ভারতীয় যদি পাকিস্তানের হয়ে গলার স্বর তোলে তাকে সবচেয়ে বড় শাস্তি দিতে হবে। এমন আইন আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করবেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।


এ ক্যটাগরির আরো খবর..