× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক

পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০২৪
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা

ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ।  প্রায় এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় সমবেত হয়েছেন। সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুসারে, হজের প্রত্যাশায় ইতিমধ্যে ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আরও কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। গত শুক্রবার থেকে মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

আজ রোববার (১৬ জুন) হজের তৃতীয় দিনে সকাল হতে মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হয়েছেন হাজিরা। মিনায় তিন জামরাতে হাজিরা শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করবেন। পরে কোরবানি ‍ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হয়ে শেষ হবে হজের মুল আনুষ্ঠানিকতা। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজিরা। এরপর পর্যায়ক্রমে আরও তিন দিন মিনায় অবস্থান করে শয়তানকে তিনটি পাথর নিক্ষেপ করবেন হাজিরা।

এর আগে গত শুক্রবার থেকে মিনায় হাজিদের অবস্থানের মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। শনিবার মিনা থেকে দক্ষিণ-পূর্বে আরাফাতের ময়দানে হাজির হন তাঁরা। সেখানে হজের খুতবার সঙ্গে জোহর ও আসরের নামাজ একত্রে জামায়াতে আদায় করেন তাঁরা। সারা দিন আরাফাতে ইবাদতে কাটানোর পর সন্ধ্যায় তাঁরা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন করেন। সেখানে তাঁরা একত্রে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

গত ৬ জুন পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় সৌদি আরবে। সে সময় দেশটির সুপ্রিম কোর্ট থেকে জানানো হয় ঈদুল আজহার তারিখ। সেদিনই আদালত জানান, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ১৫ জুন সৌদি আরবে পবিত্র আরাফাহ দিবস এবং ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে।


এ ক্যটাগরির আরো খবর..