× Banner
সর্বশেষ
বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে চাই – বিমানমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রসচিবের স‌ঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাইকগাছায় দু’দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিশু ইয়াসিনের

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  পাইকগাছা থেকে নিখোঁজ শিশু ইয়াসিন (৭) এর গত দু’দিনেও সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান চেয়ে শুক্রবার সকালে পরিবারের পক্ষথেকে এলাকায় মাইকিং করা হয়েছে।

নিখোঁজ ইয়াসিন পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর গাজীর ছেলে। ‘মা’ মালেকা বেগম জানান, বুধবার রাত ৮টার দিকে শিশুপুত্র ইয়াসিন কাউকে কিছু না জানিয়ে বাড়ী থেকে বেরিয়ে পড়ে। এ সময় তার পরণে ছিল, লাল চেকের জামা, ফুল প্যান্ট এবং পায়ে ছিল কমলা রংয়ের স্যান্ডেল। পরে গত দু’দিন বিভিন্ন স্থানে খোঁজা খুজি করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৯৪-০৭২৮৭৮ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পিতা জাহাঙ্গীর গাজী।


এ ক্যটাগরির আরো খবর..