প্রবেশপত্রে ভুল দেখে আত্মহত্যা এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার

দি নিউজ ডেস্কঃ আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। প্রবেশপত্রে ভুল দেখে আত্মহত্যা করলো নীলফামারীর ডোমার উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী।

ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলায় বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামে। নিহত শিক্ষার্থী দুলাল রায়ের মেয়ে তৃষ্ণা রাণী রায়। তৃষ্ণা বোড়াগাড়ি ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

জানা যায়, তৃষ্ণার প্রবেশপত্রে বাণিজ্য বিভাগের জায়গায় ভুলবশত মানবিক বিভাগ আসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  সে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রবিবার বিদ্যালয়ে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করে। কিন্তু প্রবেশপত্র হাতে পেয়ে দেখে বাণিজ্য বিভাগের স্থলে প্রবেশপত্রে মানবিক বিভাগ লেখা। বিদ্যালয় থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে সে।

দুপুরে তৃষ্ণার দু’জন সহপাঠী বাড়িতে আসে তাকে বই দিতে। এ সময় তৃষ্ণার ঘরে গিয়ে দেখতে পায় ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। তাদের চিৎকারে তাৎক্ষণিক তাকে নামিয়ে বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, রবিবার বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদায় অনুষ্ঠান শেষে তৃষ্ণা রাণী রায় তার প্রবেশপত্র গ্রহণ করে। এর পর সে আমাকে জানায় তার প্রবেশপত্রে বাণিজ্য বিভাগের স্থলে মানবিক বিভাগ এসেছে।

এ সময় আমি তাকে সান্তনা দেই। ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলাার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

তৃষ্ণার পরিবারের লোকজন বলেন, বিজি প্রেসের (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) এত বড় ভুল বা দায়িত্বহীনতায় আমাদের মেয়ের প্রাণটা গেল। এ দায় কে নেবে। কে জানে সারা বছর এরকম কত ছাত্রছাত্রী ফ্রাস্টেটেড হয়ে জীবন বিসর্জন দিচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।