× Banner
সর্বশেষ
শ্যামনগরে বজ্রপাতে এক বিধবা গৃহবধু নিহত কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার

পিআইডি

পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে

পাহাড় কাটার ক্ষেত্রে কেবল শ্রমিক নয়, মালিককেও আইনের আওতায় আনতে হবে। পাহাড়, নদী, সমুদ্রসহ প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। পরিবেশ সংরক্ষণ শুধু ব্যক্তি স্বার্থের বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব। পরিবেশ ধ্বংস রোধে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত ‘মহান ২১শে বইমেলা-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বইমেলায় পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধেও মত প্রকাশ করেন এবং পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা যদি বইমেলায় পলিথিন বন্ধ করতে পারি, তাহলে অন্যান্য ক্ষেত্রেও পরিবেশবান্ধব উদ্যোগ নিতে পারব। কর্ণফুলী নদী পলিথিনে ঢেকে যাচ্ছে, এটি রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, “এই মেলা শুধু বইয়ের নয়, এটি আমাদের সংস্কৃতি ও পরিবেশ সচেতনতার প্রতিচ্ছবি।

উপদেষ্টা বলেন, আমরা চাই চট্টগ্রাম তার নান্দনিকতা ও প্রকৃতির জন্য বিখ্যাত থাকুক, দূষণের জন্য নয়। উপদেষ্টা জাহাজভাঙা শিল্প থেকে সৃষ্ট দূষণ, পাহাড় কাটা ও কৃষিজমি রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কেউ কখনো জিততে পারেনি। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করে উন্নয়নের পথে এগিয়ে যাই, তবেই টেকসই ভবিষ্যৎ গড়া সম্ভব হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে
সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম সহ বিশিষ্ট লেখক, প্রকাশক, পরিবেশবিদ সংস্কৃতিসেবী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ পদক বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..