× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিআইডি

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানে ১৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর আজ নোয়াখালী, বরগুনা, কুমিল্লা ও ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৭টি মামলা দেওয়া হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় সারা দেশে প্রায় ১৩ হাজার ৪২৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। দোকান মালিকদের এ বিষয়ে সতর্ক করা হয়।অবৈধ ইটভাটার বিরুদ্ধে নরসিংদী, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় ৪টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়।

এতে ৩টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শরীয়তপুরে এক ইটভাটার ম্যানেজারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ গাজীপুরে ৩টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়।

ঢাকা মহানগরের আগারগাঁও এলাকায় পরিবহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪টি মামলার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে পল্টন, শাহবাগ, লালবাগ ও আগারগাঁও এলাকায় ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৬টি মামলার মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়।পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..