× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

পিআইডি

পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান

জাহাজ ভাঙ্গা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম  পরিচালনায় আইএমও’র অনুসৃত নীতি অনুসারে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর। উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রসমূহকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

আজ লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিল-এর ১৩৩তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে কাজ করছে সরকার। চট্টগ্রাম বন্দর সংলগ্ন বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্র বন্দরকে গ্রিন পোর্টে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি সমুদ্র বন্দরকেও গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকারের গৃহীত পরিবেশবান্ধব এ সকল বৃহৎ কর্মযজ্ঞে বিনিয়োগ করতে উন্নত রাষ্ট্রসমূহকে উদাত্ত আহ্বান জানান উপদেষ্টা।

বাংলাদেশের বিশ্বমানের মেরিন একাডেমিগুলোতে আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস  (এসআইডিএস) ভুক্ত দেশসমূহের ১০ জন মেধাবী মেরিন ক্যাডেটকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।

সোমালিয়া উপকূল-সহ আন্তর্জাতিক বিভিন্ন নৌ রুটে জলদস্যুদের জাহাজ ছিনতাই, নাবিকদের  অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা গভীর উদ্বেগের। আন্তর্জাতিক সস্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ  করে শীঘ্রই এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নৌপরিবহন উপদেষ্টার নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিল-এর ১৩৩তম অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..