× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পরিকল্পনা করেই কাজ করি: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন,  আমরা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছি। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সেটাও পালন করব। ২০৪১ সালে বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। আমরা পরিকল্পনা করেই কাজ করি।রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিসিসিআই আয়োজিত বাণিজ্য বিষয়ক সম্মেলন ‘ডেসটিনেশন বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রোববার (২৮ অক্টোবর) এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের পর আমরা ইপিজেড তৈরি করি। উত্তরা ইপিজেডসহ এগুলো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। কেবল কৃষি নয়, শিল্পায়ন যাতে হয় সেদিকেও আমরা মনোযোগ দিয়েছি। শুধু শহর নয়, গ্রামীণ অর্থনীতির দিকেও আমরা নজর দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমার ডেল্টা প্লান করেছি। ২১০০ সালে বাংলাদেশ কেমন হবে সেই রূপরেখাও আমরা করেছি। এছাড়া ২০৪১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত দেশগুলোর একটি। ২০৪১ সালে আমরা ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন যাতে হয় সেইদিকেও আমরা মনোযোগী। ব্যবসা-বাণিজ্য গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। গ্রামের তৃণমূল মানুষটা যেন আর্থিকভাবে সক্ষম হয়। শুধু নিজের দেশ না আঞ্চলিক-উপ আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও মাথায় রেখেছি আমরা।

তিনি বলেন, যখন সরকার গঠন করি তখন ছিল বিশ্বব্যাপী মন্দা। আমরা সেই মন্দা কাটিয়ে ৭.৬ প্রবৃদ্ধি অর্জন করেছি। আগামীতে ৮.২৫ ভাগ প্রবৃদ্ধি হবে। সমগ্র বাংলাদেশব্যাপী আমরা বিশেষ ১০০ টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। এটা বেসরকারিখাতের জন্য। যে জায়গা চাইবেন সে জায়গা দেওয়া হবে। এতে আমার লাভ কী? আমার লাভ হলো দেশের মানুষের কর্মসংস্থান হবে, চাকরির সুযোগ হবে।


এ ক্যটাগরির আরো খবর..