× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পরাজিত শক্তি বাংলাদেশকে মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করছে -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
https://thenewse.com/wp-content/uploads/Mostafa-Jabbar-1.jpg

জাতির পিতাকে পরাজিত শক্তির দোসররা মেনে নিতে পারেনি বলেই বারবার আঘাত করে চলেছে। ওদের দু:সাহসের সীমা ছাড়িয়ে যেতে দেওয়া যাবেনা। মনে রাখতে হবে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।  বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন অধিদপ্তর ও সংস্থাসমূহের উদ্যোগে আগারগাঁয়ে অবস্থিত ডাকভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাঙালি যুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে অনেকে তা চিন্তাও করতে পারেনি। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই সারা দুনিয়াকে তাক লাগিয়ে পৃথিবীর অন্যতম পরাশক্তিকে পরাজিত করে মাত্র ৯ মাসে প্রায় শূন্য হাতে বাঙালির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। ধাপে ধাপে জাতিকে সংগঠিত করতে গিয়ে বঙ্গবন্ধুকে সুদীর্ঘ জেল, জুলম, অত্যাচার সইতে হয়েছিল।

একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী মোস্তাফা জব্বার যুদ্ধদিনের অভিজ্ঞতার স্মৃতি রোমন্থন করে বলেন, পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে আমরা অনেকেই যুদ্ধ করেছি। এদেশের কিছু রাজাকার, আলবদর এবং আলশামস ছাড়া গোটা বাঙালি বঙ্গবন্ধুর নির্দেশে তাঁর শেখানো আদর্শ বুকে ধারণ করে বিনা বাক্যে এবং বিনা প্রশ্নে যুদ্ধে গিয়েছে। সশস্ত্র যুদ্ধের বাইরে যারা ছিলেন, তাদের প্রত্যেকেই বিশেষ করে দেশের মা বোনেরা যুদ্ধে সহায়তা করেছেন। তিনি বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের দেখানো পথ ধরে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী ও সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠায় চলমান ডিজিটাল বিপ্লব এগিয়ে নিতে নিরলসভাবে দায়িত্বপালনে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেনসহ বিভাগ এর অধীন প্রতিষ্ঠানসমূহের কমকর্তা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..