× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

ডেস্ক

পরলোকগত পিতৃপুরুষের আত্মার সদ্গতির কামনায় ভূত চতুর্দশী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ভূত চতুর্দশী

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে বলা হয় ভূত চতুর্দশী।  এক কথায় বলতে গেলে কালীপুজোর ঠিক আগের দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর বিধান রয়েছে আমাদের শাস্ত্রে। আধুনিক যুগে ভূত চতুর্দশী পালনকে অনেকে অবৈজ্ঞানিক ও কুসংস্কার বলে অভিহিত করে থাকেন। তবে বেশির ভাগ বাঙালি পরলোকগত পিতৃপুরুষের আত্মার সদ্গতির কামনায় বহু কাল আগে থেকে চলে আসা এই প্রথাকে খুব সাড়ম্বরে পালন করে থাকেন।

বাঙালি হিন্দুদের কাছে এই তিথি ‘ভূত চতুর্দশী’, অন্য দিকে পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে এই তিথিকেই ‘নরক চতুর্দশী’ বলে।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রী কৃষ্ণ। সে কারণেই বাঙালির ‘ভূত চতুর্দশী’, পশ্চিম ও দক্ষিণ ভারতের একাংশে ‘নরক চতুর্দশী’।

ভূত চতুর্দশী কি এবং কেন ?

বলা হয় এদিন মৃত প্রেতাত্মারা পৃথিবীতে আসেন। এটা হিন্দুদের “হ্যালুইন উৎসব” । বিদেশে হ্যালুইন উৎসব পালন করা হয় মিষ্টিকুমড়োর ওপরের অংশ কেটে সমস্ত বের করে মিষ্টিকুমড়োর মধ্যে চোখ মুখ আঁকিয়ে তার মধ্যে মোমবাতি জালিয়ে রাখা হয়।

মানা হয় এতে প্রেতাত্মারা খুশী হন। এছাড়া এদিন ভূতের সাজসজ্জা সেজে আনন্দ উৎসব করা হয়। হিন্দুদের উৎসব একেবারে অন্য নিয়মে। চৌদ্দ শাক খেয়ে দিনটি পবিত্র ভাবে পালন করে সন্ধ্যায় মৃত পূর্বপুরুষ দের উদ্দ্যেশে সাতটি প্রদীপ দেওয়া হয়। একে “যম প্রদীপ” বলে। বলা হয় এতে যমরাজ প্রসন্ন হয়ে মৃত ব্যাক্তির আত্মাকে মুক্ত করেন । সমস্ত পৃথিবীর মানুষ দের মতো হিন্দুরাও বিশ্বাস করে এই দিনটি তে মৃত আত্মারা পৃথিবীতে নেমে আসেন। যাই হোক ভূত চতুর্দশীর একটি অন্য রকম অর্থ দাড়ায় । ভূত চতুর্দশীর পর দিন দীপান্বিতা অমাবস্যা।

মহাশক্তি মা কালীর পূজার দিন । আমাদের এই দেহ পঞ্চভূতের সমষ্টি। আকাশ, ভূমি, জল, অনল, পবন। দেহান্তে শ্মশানে দেহ দাহ হলে এই শরীর পঞ্চভূতে বিলীন হয় । সুতরাং এই পঞ্চভূতের শরীর কে নশ্বর জ্ঞানে এই দিনটি পবিত্র ভাবে থেকে চৌদ্দ শাক ভক্ষণ করে, সন্ধ্যায় ধর্মরাজের নামে প্রদীপ উৎসর্গ করে পর দিবস মা কালীর উপাসনায় ব্রতী হবার শিক্ষে দেয়। তাই এই দিন ভূত চতুর্দশী নামে খ্যাত । প্রেতাত্মার কথা বলতে এখানে দেহের নশ্বর মূর্তির কথাই তুলে ধরা হয়েছে ।

সনাতন ধর্ম বা ভারতীয় আন্চলিকতায় বিভীন্ন অশরীরি আত্মার কথা পাওয়া যায় তেমনী পুরাণ গুলোতে ভূত পিশাচ বেতাল ডাকিনী ইত্যাদি রকম নাম পাওয়া যায় । সকল পূজার পূর্বে ভূতের নামে পূজা দিয়ে তাদের তারাতে হয় নাহলে পূজায় বিঘ্ন ঘটে ।

ভূত কে বিশ্বাস না করার কিছু নেই কারণ, সকল আত্মাই স্বর্গ বা নরকে যেতে পারে না । বিভিন্ন কারণে তারা পৃথিবীতে থেকে যায় । কেউ বা অতৃপ্ততার জন্য কেউবা অপঘাতে মৃত্যুর জন্য। ভূত যোনীতে থাকা আত্মারা পৃথিবীতে থেকেও নরক যন্ত্রনা ভোগ করে । যখন তারা এই পৃথিবীর মানুষদের সুখে থাকতে দেখে তখন তারা তাদের সুখকে বিঘ্ন ঘটাতে চায় ।

কিন্তু মনে রাখতে হবে টিভি সিনেমার ভূত আর বাস্তব ভূত একদম আলাদা । কারণ, ভূত কারো ক্ষতি করতে পারে না, মানুষ ভূত কে অনুভব করে নিজেদের মধ্যই একটা চিত্র তৈরী করে নেয় আর তার বর্ণনা দেয় । আপনাদের অবগতির জন্য বলতে হচ্ছে, পরমাণুর ১০লক্ষ ভাগের সমান একটি আত্মা সুতরাং তার কোন দেহ বা রুপ চর্মচক্ষুতে দেখা অসম্ভব ।

তাই অঝতা ভূতের ভয় পাবেন না, ভূতের মত কিছু অনুভব করলে মন্ত্র জপ করুণ যেমন : দশমহাবিদ্যার নাম, গায়েত্রী, হরেকৃষ্ণ নাম ইত্যাদি জপ করলে মানসিক ভাবে সাহস পাবেন যে ভগবান আছে ।

কেন জ্বালানো হয় ১৪টি প্রদীপ?

প্রাচীন শাস্ত্র, পুরাণ, কল্পকথা অনুসারে এই রীতির নেপথ্যে নানাবিধ ব্যাখ্যা রয়েছে। যেমন, একটি মত হল, ১৪ জন প্রেত অনুচরকে সঙ্গী করে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অশুভ শক্তির বিনাশ করেন দেবী চামুণ্ডা। অন্য মত অনুসারে, এ দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে পরলোকগত আত্মারা মর্ত্যে ফিরে আসেন। পিতৃকুল ও মাতৃকুলের চোদ্দ পুরুষের অশরীরী আত্মা নেমে আসেন গৃহস্থের বাড়িতে।

ভূত চতুর্দশীর সঙ্গে বলিরাজার সম্পর্ক কী?

পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রীবিষ্ণুর ভক্ত প্রহ্লাদের পৌত্র দৈত্যরাজ বলি, সাধনবলে শক্তি অর্জন করে স্বর্গ, মর্ত্য ও পাতাল জয় করে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন, এমনকি দেবতারাও তাঁর হাত থেকে রেহাই পাচ্ছিলেন না। স্বর্গরাজ্য দখল করে দেবতাদের বিতাড়িত করার পরিকল্পনা করেছিলেন বলি। এমত অবস্থায় শ্রীবিষ্ণুর দ্বারস্থ হলেন দেবতারা। বলির তাণ্ডব থামাতে, বামন রূপ ধারণ করে আবির্ভূত হলেন শ্রীবিষ্ণু। দানব রাজ বলির কাছে তিনটি চরণ রাখার জায়গা ভিক্ষা চাইলেন।

ভিক্ষা দিতে রাজি হলেন বলি। দু’পা দিয়ে স্বর্গ ও মর্ত্য দখল করে নিলেন বামন রূপী শ্রীবিষ্ণু। তৃতীয় পা কোথায় রাখবেন, তা জিজ্ঞাসা করা মাত্র প্রতিশ্রুতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলি, নিজের মাথা পেতে দিলেন বামন অবতারের চরণে।

বলির মাথায় পা রেখে, তাঁকে পাতালে প্রবেশ করান বামন অবতার। সেই থেকে পাতালই হল দৈত্যরাজ বলির আবাস। তবে, তাঁর এই আত্মাহুতি দেখে শ্রীবিষ্ণু বলিকে অমরত্ব প্রদান করেছিলেন। সেই সঙ্গে বছরে একটি দিন তাঁকে ভূত- প্রেতাত্মা- পিশাচ- অশরীরীর সঙ্গে এই পৃথিবীতে আসার অনুমতি দেন।

নরকাসুররূপী রাজা বলি কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে অসংখ্য অনুচর-সহ ভূত, প্রেত নিয়ে মর্ত্যে নেমে আসেন পুজো নিতে। আর মানুষ পরলোক জগতের ভূত প্রেতকে দূরে রাখতে ১৪ শাক খেয়ে, ১৪ প্রদীপ জ্বালিয়ে এবং ১৪ ফোঁটা দিয়ে এই তিথিকে উদযাপন করে থাকে বহুকাল থেকেই।

১৪টি শাক কী কী?

(১) ওল (২) কেঁউ (৩) বেতো (৪) সরষে (৫) কালকাসুন্দে (৬) নিম (৭) জয়ন্তী (৮) শাঞ্চে (৯) হিলঞ্চ (১০) পলতা (১১) গুলঞ্চ (১২) ভাটপাতা (১৩) শুষণী (১৪) শৌলফ।

১৪ প্রদীপ জ্বালানোর এই প্রথাটি মূলত ভূত চতুর্দশী তিথিতে পালিত হয়, যা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে (কালী পূজার আগের দিন) সন্ধ্যায় করা হয়। এই তিথিটি নরক চতুর্দশী বা যম চতুর্দশী নামেও পরিচিত।

১৪ প্রদীপ জ্বালানোর পেছনে বিভিন্ন পৌরাণিক ও আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত রয়েছে:

১. পূর্বপুরুষ ও মোক্ষলাভ

১৪ পুরুষের উদ্দেশ্যে: এটি সবচেয়ে বেশি প্রচলিত বিশ্বাস। মনে করা হয়, এই রাতে বংশের ১৪ পুরুষের আত্মা মর্ত্যে নেমে আসেন। তাঁদের আত্মার শান্তি কামনায় এবং অমাবস্যার ঘোর অন্ধকারে পথ দেখানোর জন্য বাড়ির বিভিন্ন স্থানে ১৪টি প্রদীপ জ্বালানো হয়। এর মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।

২. অশুভ শক্তি দূর করা

প্রেত শক্তির বিনাশ: লোকবিশ্বাস অনুসারে, ভূত চতুর্দশীর রাতে অশুভ শক্তি বা ভূত-প্রেতাত্মারা মর্ত্যে নেমে আসে। বাড়ির চারপাশে ১৪টি প্রদীপের আলো জ্বালানোর মাধ্যমে সেই অশুভ শক্তিকে বিতাড়িত করা হয় বা তাদের বাড়িতে প্রবেশে বাধা দেওয়া হয়।

শুভশক্তির সঞ্চার: প্রদীপের আলো নেতিবাচক শক্তি দূর করে পরিবারে শান্তি, সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি করে।

৩. যমরাজের পূজা (যম দীপ দান)

অকালমৃত্যু নিবারণ: এই তিথিকে যম চতুর্দশী বলা হয়। অকালমৃত্যুর হাত থেকে রক্ষা পেতে এবং দীর্ঘায়ু লাভের জন্য ১৪টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ বিশেষ নিয়মে মৃত্যুর দেবতা যমরাজের উদ্দেশ্যে দান করা হয়।

যমের মন্ত্র:প্রদীপ জ্বালানোর সময় যমরাজের উদ্দেশ্যে একটি মন্ত্র জপ করার রীতি আছে:

“মৃত্যুনাং দণ্ডপাশাভ্যাং কালেন শ্যাময়া সহ।

ত্রয়োদশ্যাং দীপদানাৎ সূর্যজঃ প্রীয়ন্তা মম্”

দেবগৃহে দীপদান
‌ সন্ধ্যাবেলা নরকভয় নিবারণ হেতু দেবতাদের পূজা করা এবং দেবগৃহে চৌদ্দ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে। দীপ দানের সময় এই মন্ত্র উচ্চারণ করা হয় —

“নমঃ পিতৃভ্যঃ প্রেতেভ্যো নমো ধর্ন্মায় বিষ্ণবে ।

নমো ধর্ন্মায় রুদ্রায় কান্তারপতয়ে নমঃ ।।”

 

আবার ভিন্ন মতে এই বিশ্বাস ও প্রচলিত আছে যে ভূতচতুর্দশী তিথিতে চৌদ্দ দীপ দান আমরা চৌদ্দ পুরুষদের উদ্দেশ্যে নিবেদন করি। কারা এই চৌদ্দ পুরুষ? আমাদের চৌদ্দ পুরুষরা হলেন —পিতা, পিতামহ, প্রপিতামহ, পিতামহী, প্রপিতামহী, মাতা, মাতামহ, প্রমাতামহ, মাতামহী, প্রমাতামহী, বৃদ্ধপ্রমাতামহ, বৃদ্ধপ্রমাতামহী, শ্বশুর ও শাশুড়ি। মহালয়া তিথিতে আমাদের পূর্বপুরুষরা যমলোক থেকে মর্ত্যলোকে আসেন। তাঁরা আমাদের কল্যাণ কামনা করেন আমাদের আর্শীবাদ করেন। ভূতচতুর্দশী তিথিতে তাঁদের ফিরে যাবার পালা। তাঁদের ফিরে যাওয়ার পথে আলো দেখানোর জন্য আমরা চৌদ্দ প্রদীপ জ্বালাই। তিথিটি চতুর্দশী তাই চৌদ্দ সংখ্যাটি গুরুত্ব পেয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..