× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ

ডেস্ক

পররাষ্ট্র উপদেষ্টার মেয়াদকালেই সকল সহযোগিতার আশ্বাস পাক হাই কমিশনারের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
সহযোগিতার আশ্বাস

পররাষ্ট্র উপদেষ্টার মেয়াদকালে পাকিস্তান ও বাংলাদেশ ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালুসহ দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জনে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে  নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার  ইমরান হায়দার ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেনের সাথে প্রথম  সৌজন্য সাক্ষাৎকালে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

সাক্ষাৎকালে উভয় পক্ষই সাম্প্রতিক ব্যস্ততা এবং উচ্চ পর্যায়ের মন্ত্রী পর্যায়ের সফর বিনিময়ের প্রশংসা করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের আগস্টে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, ২০২৫ সালের এপ্রিলে ঢাকায় ৬ষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক পরামর্শের সফল আয়োজন। উভয় পক্ষই দীর্ঘ বিরতির পর আগামী ২৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন নবম বৈঠককে স্বাগত জানিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেন যে, সম্প্রতি দুই দেশ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে- ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বিমান যোগাযোগ পুনরায় চালু করা। তারা বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং একাধিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..