× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

পদ্মা সেতুর কাজ শেষ না হলে ভোটের লড়াইয়ে যাবে না আওয়ামীলীগ

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

সোহেল আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ না হলে ভোটের লড়াইয়ে আওয়ামীলীগ যাবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি আজ শনিবার (১৩ফেব্রুয়ারী) দুপুর ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রিচিং আউট অব চিলড্রেন (রক্স) ফেইজ-২  প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী এসময় বিএনপির জাতীয় নির্বাচনে অংশ গ্রহন না করে স্থানীয় নির্বাচনে অংশগ্রহনের সমালোচনা করে বলেন সামনের ইলেকশনও শেখ হাসিনার অধীনেই হবে।  তখন পেট্রোল বোমায় নিহত স্বজনদের প্রশ্ন পাহাড়ের উত্তর দিয়েই নির্বাচন করতে হবে।

কমলগঞ্জ অডিটোরিয়ামে আয়োজিত সনদপত্র বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এম.পি উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন না।

অনুষ্টান শেষে প্রশিক্ষন প্রদানকারী সংস্থা কারিতাস কর্তকৃ প্রশিক্ষন প্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..