× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ফরিদপুরের পদ্মা নদীতে ট্রলার ডুবিতে ৫ জন নিখোঁজ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ জুন, ২০২০
পদ্মা নদীতে ট্রলার ডুবি

নাজমুল হাসান, সদরপুর, ফরিদপুর : ফরিদপুরের সদরপুরের পদ্মা নদীতে ট্রলার ডুবিতে পাচঁ শ্রমিক নিখোঁজ রয়েছে।
শুক্রবার সকাল ৮টার সময় ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ পাচঁ শ্রমিকের মধ্যে দুজনের বাড়ি সদরপুরে বাকি তিন জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানাগেছে। এদের মধ্যে সদরপুর উপজেলার নিখোঁজ দুজন হলেন পিয়াজখালী এলাকার দুই চাচাতো ভাই রুবেল ব্যাপারী(২৫) ও শহীদুল ব্যাপারী (২২) এবং চুয়াডাঙ্গা জেলার মো. শাহাবুল (৩৫), শিলন মিয়া (৩৮), ও আব্দুর রাজ্জাক (৪০)।
ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় বলেন, সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ছোট্র একটি ট্রলারে ২৩ জন কৃষি শ্রমিক ১৭ বিঘা জমির বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে রওনা দেয়। এরপর ট্রলারটি মাঝ পদ্মা নদীতে গিয়ে ডুবে যায়। এসময়  ট্রলারের অন্য যাত্রীরা তীরে উঠে আসলেও সদরপুরের দুইজন ও চুয়াডাঙ্গা জেলার তিনজন শ্রমিক নিখোঁজ রয়েছে।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, একটি ছোট্র টলারে চরের বাদাম তুলতে ১৭জন ঢেউখালী ইউনিয়নের কৃষি শ্রমিক ও ৬জন চুয়াডাঙ্গা এলাকার শ্রমিক নিয়ে ট্রলারটি রওনা দেয়। এরপর মাঝ নদীতে ডুবে গেলে ১৮ জন সাতরে তীরে উঠে। ফায়ার সার্ভিস স্থানীয় এলাকবাসীদের নিয়ে উদ্ধার তৎপরতা চালালেও ৫জ নকে পাওয়া যাচ্ছে না। এখন মানিকগঞ্জ থেকে তিন জনের একটি ডুবরি দল এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেবে।
নদীতে প্রচুর শ্রোত থাকার কারনে ওই পাচঁ শ্রমিকের লাশ ভেসে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারীতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।


এ ক্যটাগরির আরো খবর..