× Banner
সর্বশেষ
হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর

পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদীর কাঁঠালবাড়ী ঘাট এলাকায় একটি স্পিডবোট ডুবির ঘটনায় ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে।

সোমবার রাত ৮ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। রাত সোয়া নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোন পরিচয় পাওয়া যায়নি।

কাওড়াকান্দি ঘাট ও শিবচর থানা সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে আসা একটি স্পিডবোট রাতের অন্ধকারে দিকনির্ণয় করতে না পেরে নদীতে থাকা ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে স্পিডবোটে থাকা কমপক্ষে ১৭ জন যাত্রী পানিতে ডুবে যায়। এবং কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা ট্রলারে করে উদ্ধার করে কাঁঠালবাড়ী ঘাটে নিয়ে আসে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘ড্রেজারের পাইপে ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যান্যরা পাশের চরে সাঁতরে উঠেন। তবে ৪ জন যাত্রীর খোঁজ এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..