× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

পদে পদে অতিরিক্ত টাকা দিয়ে বলরামপুর গ্রামবাসী পেল নতুন বিদ্যুৎ সংযোগ

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ অক্টোবর’২০১৬ঃ পদে পদে বখশিষ ও অতিরিক্ত টাকা দিয়ে নতুন বিদ্যুত সংযোগ পেলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের ৭৫টি পরিবার । পল্লী বিদ্যুত সমিতির প্রাথমিক সদস্য হওয়া থেকে শুরু করে ঘরে কানেকশন পর্যন্ত তাদেরকে অতিরিক্ত টাকা ও বখশিস গুনতে হয়েছে।

গ্রামের শরিফুল ইসলাম, মশিয়ার রহমান ও সদর মীর অভিযোগ করেছেন, প্রাথমিক সদস্য ফি ও মিটারটি জমা দেবার জন্য কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গেলেও তাদের কাছ থেকে ফি জমা নেয়া হয়নি। অফিস থেকে বলে দেয়া হয়েছে, বলরামপুর গ্রামের ইসাহক আলীর কাছে জমা দেবার জন্য। অফিসের সদস্য ফি ২০ টাকা ও মিটার ফি ৬শ টাকা নির্ধারণ থাকলেও গ্রাহকের কাছ থেকে নেয়া হয়েছে সদস্য ফি বাবদ ১৪০ টাকা ও মিটার ফি বাবদ ৮শ টাকা করে।

এভাবে ৭৫ জন গ্রাহকের কাছ থেকে সদস্য ফি বাবদ ইছাহক আলী জমা নিয়েছেন ১০ হাজার ৫শ টাকা। আর অফিসে জমা দিয়েছেন মাত্র ১৫শ টাকা। এবং মিটার ফি বাবদ গ্রাহকের কাছ থেকে নিয়েছেন ৬০ হাজার টাকা আর অফিসে জমা দিয়েছেন ৪ হাজার ৫শ টাকা। এ দুই খাত থেকে তিনি ২৪ হাজার টাকা হাতিয়েছেন। এছাড়াও আরো ১০/১২ জনের কাছ থেকে পুরাতন লাইনের আওতায় মিটার দেওয়ার জন্য ৫ থেকে ৭ হাজার টাকা হারে নিয়েছেন বলে অভিযোগ। অথচ দু’বছর অতিবাহিত হলেও তারা সংযোগ পায়নি। আর বিদ্যুৎ কর্মচারীরা ঘরে মিটার বসানো বাবদ নিয়েছেন সাড়ে ৩শ টাকা করে। মেইন লাইন থেকে মিটারে তার টানা পর্যন্ত নিয়েছেন ৫০ থেকে ১০০ টাকা হারে। সর্বশেষ ঘরে সংযোগ দেওয়ার জন্য নিয়েছেন ১শ টাকা হারে।

এ বিষয়ে কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি মহাব্যবস্থাপক সূর্য নারায়ন ভৌমিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..