× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

পদত্যাগ করলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০২৩
khairujjaman litan

আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রবিবার অপরাহ্নে পদত্যাগ করেছেন। সরকার কর্তৃক তাঁর পদত্যাগপত্রটি গৃহীত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২) এর উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদত্যাগপত্রটি গৃহীত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের রাজস্ব খাতে প্রায় শতকোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। ২১ মে ২০২৩ সালে রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব খাতের তহবিলে প্রায় ৪০ কোটি টাকা উদ্বৃত্ত রেখে পদত্যাগ করলেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে শেষ কর্মদিবস উপলক্ষ্যে রবিবার রাত সাড়ে ৮টায় নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিদায়ী সভা করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্যাানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।

রবিবার শেষ কর্মদিবস শেষে রাত ৯টায় নগর ভবন থেকে বেরিয়ে যান এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ: রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র কর্তৃক দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি কর্পোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনকে অর্পণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি কর্পোরেশন-২) এর উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই আদেশ জারি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..