পদত্যাগ করছে না, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

পদত্যাগ করছে না, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে

পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

গোতাবায়া রাজাপাকসে বলেন, আজ সংসদে অনুস্থিতব্য ভোটে যে দল ১১৩টি আসন ধরে রাখতে পারবে, তাদের কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত।

যদিও প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে, গতকাল প্রেসিডেন্ট রাজাপাকসে ক্রমাগত রাজনৈতিক বৈঠক করেছেন।

তিনি রাজনৈতিক দলগুলোকে বলেন, তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াবেন না। কিন্তু পার্লামেন্টে ১১৩টি আসন ধরে রাখতে পারবে যে দল, তাদের কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করবেন।

দেশটিতে জনগণের বিক্ষোভের মধ্যে আজ (মঙ্গলবার) প্রথমবারের মতো সংসদের অধিবেশন বসছে। এতে কোন দল ১১৩ বা তার চেয়ে বেশি আসন ধরে রাখে, তা দেখার জন্য ভোট নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।