ট্রাকের উপর থেকে কাঠেরগুঁড়ি পড়ে পথচারীর মৃত্যু

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে চলন্ত ট্রাকের উপর থেকে কাঠেরগুঁড়ি পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) রাত৮ টার দিকে মণিরামপুর বাজারের  এঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার দীঘিরপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে গৃহবধূর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার হুমায়ুন কবীর বলেন, রাতে ওই নারী ভ্যান যোগে যশোরের দিকে যাচ্ছিলেন। একই সময় কাঠবাহী একটি ট্রাক যশোরের দিকে যাচ্ছিল। ভ্যানটি মণিরামপুর বাজারের উত্তর মাথায় পৌঁছুলে চলন্ত ট্রাকের উপর থেকে কাঠেরগুঁড়ি তার মাথায় পড়ে। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার আগেই নারীর মৃত্যু হয়েছে।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মুসাব্বিরুল ইসলাম রিফাত বলেন, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরাদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।