× Banner
সর্বশেষ
শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস

পত্নীতলায় কৃষ্ণপুর ও নির্মইল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ও নির্মইল ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সচিব মিলন কুমার দেবনাথ আনুষ্ঠানিক ভাবে রাজস্ব খাতে ৩১ লাখ ৬৬ হাজার ৭শ’৫০ টাকার এবং উন্নয়ন খাতে ২কোটি ৬০ লাখ ২০ হাজার টাকার প্রস্তাবিত ভারসাম্য বাজেট পেশ করেন। উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলামের সভাপতিতে¦ বক্তব্য রাখেন সমাজ সেবক হুমায়ন কবির চৌধুরী, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শিক্ষক আনারুল ইসলাম, ইউপি সদস্য আতোয়ার রহমান, করুনা বর্মন, মহিলা সদস্য নাছিমা বেগম, জহুরা বেগম প্রমুখ। এ সময় সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে সকাল ১১ টায় উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদে ৯৭লক্ষ ৫২ হাজার ৩শ’২০ টাকার ভারসাম্য বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ফরহাদ হোসেন। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশন সভায় উপস্থিত ছিলেন নির্মল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান, সমাজ সেবক সামসুদ্দিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..