পতঞ্জলির করোনার ঔষধে নিষেধাজ্ঞা ভারতের

পতঞ্জলির করোনার ঔষধে নিষেধাজ্ঞা ভারতের

পতঞ্জলির যোগপীঠের বাবা রামদেব আর আচার্য বালকৃষ্ণ করোনার ওষুধ বানানোর দাবি করেছেন। ওষুধের সম্পূর্ণ তথ্য না জানা পর্যন্ত ওষুধের বিজ্ঞাপন বন্ধ করার কথা বলেছে সরকার।

মঙ্গলবার বাবা রামদেব কোরোনিল নামের এই ওষুধের ঘোষণা করেন। এবার কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রালয় পতঞ্জলির এই ওষুধের সম্পূর্ণ তথ্য চেয়ে পাঠিয়েছে। আয়ুশ মন্ত্রালয় জানিয়েছে যে, ওষুধের সম্বন্ধ্যে আর বিজ্ঞানীদের গবেষণা নিয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।

মন্ত্রালয় জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা ততদিন থাকবে, যতদিন না এই ওষুধ নিয়ে সম্পূর্ণ তদন্ত হচ্ছে। মন্ত্রালয় করোনার চিকিৎসা করা এই ওষুধের সম্পূর্ণ তথ্য জানার জন্য উত্তরাখণ্ড সরকারের কাছে অনুরোধ পাঠিয়েছে।

মন্ত্রালয়ের তরফ থেকে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে COVID 19 চিকিৎসা করায় সক্ষম দাবি করা এই ওষুধের নাম আর গঠনপ্রণালী নিয়ে তথ্যা চেয়ে পাঠিয়েছে। সেই জায়গা আর হাসপাতালের সম্বন্ধেও জানাতে হবে যেখানে এই ওষুধের পরীক্ষণ করা হয়েছে। এর সাথে সাথে প্রোটোকল, স্যাম্পেল সাইজ, ইন্সটিটিউশনাল এথিক্স কমিটির ক্লিয়ারেন্স, CTRI রেজিস্ট্রেশন আর রেজাল্ট অফ স্টাডিজেরও তথ্য চেয়ে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।