স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭১ তম প্রতিষ্টাবাষিকী পালনে কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সন্ধ্যার পর আলোচনা সভা ও মিলাদ মাহফিল প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।
মঙ্গলবার সকালে আ’লীগ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শহরের ভূষণস্কুল রোডস্থ প্রধান দলীয় কার্যালয়ে প্রতিষ্টা বার্ষিকী পালন করে। সকালে পতাকা উত্তোলনের পর দিনভর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন ও দেশাত্ববোধক গান প্রচার করে। সন্ধ্যার পর উপজেলা ও পৌর শাখার আ’লীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্টিত হয়।
কালীগঞ্জ পৌরসভার মেয়র ও আ’লীগের পৌর শাখার সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে আলোচনা সভাতে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, আ’লীগ পৌর শাখার সাধারন সম্পাদক তোরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম ও সাধারন সম্পাদক মনির হোসেন সুমন সহ নেতৃবৃন্দ। এরপর মিলাদ মাহফিল শেষে ৭১ তম প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা হয়।



