× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

পণ্ডিত শঙ্কর ঘোষ আর নেই

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: পণ্ডিত শঙ্কর ঘোষ বিখ্যাত তবলাবাদক মারা গেছেন। দক্ষিণ কলকাতার এক  নার্সিং হোমে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৫৩ সালে কলকাতায় পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তবলা শিক্ষা শুরু হয় পণ্ডিত শঙ্কর ঘোষের। উস্তাদ ফিরোজ খান, পণ্ডিত অনাথ নাথ বোস ও পণ্ডিত সুদর্শন অধিকারীর কাছেও তালিম নিয়েছেন তিনি।  উস্তাদ আলি আকবর খানের সঙ্গে ১৯৬৮ সালে যুক্তরাষ্ট্র সফর করেন পণ্ডিত শঙ্কর ঘোষ।

পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ বিলায়েত খান, পণ্ডিত নিখিল ব্যানার্জি, পণ্ডিত ভি জি যোগের সঙ্গেও বিদেশ সফর করেছেন শঙ্কর ঘোষ। তবলায় সঙ্গত করেছেন বড়ে গুলাম আলি খান, ওঙ্কানাথ ঠাকুর, গিরিজা দেবী, আখতারি বাইয়ের মতো বিশিষ্ট শিল্পীদের সঙ্গেও।

পণ্ডিত শঙ্কর ঘোষ আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এবং উস্তাদ হাফিজ আলি খান সম্মানে ভূষিত হয়েছেন। দেশবিদেশে ছড়িয়ে রয়েছেন তার অসংখ্য ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..