× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে শিশু অপহরণ, গ্রেফতার ২

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
বাসের চাপায় বিক্রয় কর্মী নিহত

নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চাশ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপহৃত মো. সামির ইসলাম ছিদ্দিক (৭) উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের হাজী মনোহর আলী চৌধুরী বাড়ীর মো.মমিন উল্যার ছেলে।

সোমবার (২ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অপহৃত শিশুকে তাঁর বাড়ির সামনে থেকে অপহরণ করা হয়। মৌখিক ভাবে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক একই দিন রাতে উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামের একটি বিলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো ৭নং বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের হামিদ উল্যাহ মু্ন্সি বাড়ির মো.নুর নবীর ছেলে মো. হৃদয় (১৫) ও তাঁর স্ত্রী বিউটি আক্তার (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে রোববার সন্ধ্যায় ৫০ টাকার লোভ দেখিয়ে তাঁর বাড়ির সামনে থেকে ওই শিশুকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাকে তাদের বাড়ির পশ্চিম পাশের বিলের মধ্যে আটকে রেখে মুক্তিপণ দেওয়ার জন্য দুটি বিকাশ নম্বর পাঠায় তাঁর মায়ের কাছে। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।

ওসি আরো জানায়, এ ঘটনায় অপহৃত শিশুর দাদা চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..